Skip to main content

Posts

Showing posts with the label kkm

Thanks to mmmmmmmmm...

                                                                      প্রিয় বন্ধু এমএম এর একক নিষ্ঠায় গতকালের ভলিবল অ্যারেঞ্জমেন্ট নিঃসন্দেহে চমৎকার ছিল। কথা দিয়ে এবং একবার সিডিউল দিয়েও ORWA ভলিবল টুর্নামেন্ট অর্গানাইজ করতে না পারলেও ALLIENCE যে থেমে নেই, সেটা গতকাল আবারো প্রমাণিত হয়েছে। এটা মনে হতেই গর্বে বুকটা ফুলে ওঠে যে ALLANE সবসময়ই অনেক বেশী অর্গানাইজড,  এমনকি ORWA এর চাইতেও।  এই সীমিত আয়োজনে চমৎকার কিছু পুরষ্কার এর মাধ্যমে ভলিবলের বিগত কয়েক বছরের নিয়মিত অংশগ্রহণকারী বন্ধুদের যে রিকগনিশন দেয়া হলো সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আর এর বেশিরভাগ ক্রেডিট প্রিয় বন্ধু এমএম এর। এই ছোট্ট আয়োজনে দুটি চিয়ারগার্ল এনে সবাইকে বাকরুদ্ধ করার সাহসী পদক্ষেপ এমএম এর মত আধুনিক চিন্তধারার দুএকজন সংখ্যালঘু ব্যক্তিই করতে পারে। পরবর্তীতে এ জতীয় আয়োজনে আমাদের অগ্রগতি স্বচক্ষে দেখবার জন্...

দীর্ঘজীবি হোক আমাদের বন্ধুত্বের বৈচিত্রে ভরা ALLIANCE

সমসাময়িক জীবনের বন্ধু এবং  বন্ধুত্ব অনেক গুলো উপাদান ও বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত। যত বেশি উপাদানের অস্তিত্ব থাকবে তত বেশি বন্ধুত্ব গভীর ও মজবুত হবে। আমার সাথে অনেকেই হয়ত একমত হবে।  কিন্তু স্কুলের বাল্য জীবনের বন্ধুর ক্ষেত্রে ব্যপারটা ঠিক যেন তার উল্টোটা। এখানে পর্যাপ্ত উপাদান আর বৈশিষ্ট্য না থাকলেও তা থাকে অনেক গভীর ও মজবুত।  তাইতো দীর্ঘদিন পরও স্কুলের কোন বাল্য বন্ধুকে দেখলে আমরা অশ্লীল ভাষায় গালি দিয়ে একটা বুকভরা আলিঙ্গন করতে পারি। নির্দ্বিধায় বলতে পারি মনের অনেক না বলা কথা। এমনই বন্ধুত্বের বন্ধনে গড়া আমাদের Alliance! একটি টাটকা উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে দুসপ্তাহ আগে মুকিত মামুন আর মামুন মুনতাসীর এর অদ্ভুত ক্যমিস্ট্রি। প্রথমে ঝগড়া ও হুমকি আর ঠিক তার পরবর্তীতেই পার্টনার হয়ে ব্যাডমিন্টন খেলা! আর সবার সাথে স্বয়ং চেয়ারম্যান (নাহিদ) হতভম্ব! দীর্ঘজীবি হোক আমাদের বন্ধুত্বের বৈচিত্রে ভরা ALLIANCE 😍    .......kkm

বন্ধুত্বের টানে সিক্ত Alliance এর চলমান এই মধুর সফরে আরো একটি নতুন অধ্যায় যুক্ত হলো। Alliance এখন আর প্রতি শুক্রবার ভলিবল আর আড্ডার মধ্যে সীমিত নয়। সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি দিন এবং আরো কিছু গেমস। হ্যা বন্ধুরা, ভলিবলের পাশপাশি Alliance এর সাপ্তাহিক গেমস-এ যুক্ত হয়েছে যথারীতি টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ক্যারাম। সাথে দাবারও আয়োজন রয়েছে। শুক্রবারে থাকছে সান্ধ্যকালীন টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ভলিবল। আর শনিবারে থাকছে সান্ধ্যকালীন টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন। বলবার অপেক্ষা রাখে না, উপরোক্ত গেমস এর সাথে থাকছে মধুর আড্ডা আর আনলিমিটেড ফুড & ফান। Alliance কে এই এক ধাপ ওপরে উঠানোর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে বর্তমান সুযোগ্য কমিটির। স্পেশালি Alliance এর প্রেসিডেন্ট আমাদের প্রাণপ্রিয় বন্ধু নাহিদ, সেক্রেটারী সজীব, ট্রেজারার মামুন মুনতাসীর ও সক্রিয় সদস্য নূর সালাম এর ভূমিকা প্রশংসাতুল্য। এ ছাড়াও রয়েছে ছাম্মী, শিমু মিজান, টিপু, মহসীন, সুজন, শাহেদ, মামুন ও আকনের মতো সুযোগ্য উদ্যোক্তা ও উৎসাহদাতা! তোমরা যারা Alliance এর হাসি, ঠাট্টা, খেলাধুলা আর সীমাহীন আনন্দের এই সাপ্তাহিক মহাযজ্ঞে এখনো অনিয়মিত কিংবা অনুপস্থিত, তারা কালবিলম্ব না করে বন্ধুত্বের এই মিলনমেলায় যোগ দিয়ে ফেলো। এটি নিঃসন্দেহে প্রত্যেকের সংগ্রামী বাস্তব জীবনযুদ্বের খোরাক হিসেবে কাজ করবে। Long live ALLIANCE 🎉

Very nice post from kkm👌